| বঙ্গাব্দ

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 06-07-2025 ইং
  • 4685929 বার পঠিত
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
ছবির ক্যাপশন: তারেক রহমানের শোক

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

ঢাকা | ৬ জুলাই ২০২৫:
সাবেক জ্বালানি উপদেষ্টা এবং দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন।
রবিবার ভোরে রাজধানীর মগবাজারের আল-বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তারেক রহমানের শোকবার্তা:

শোকবার্তায় তারেক রহমান বলেন—

“অধ্যাপিকা মাহমুদা বেগম একজন নিষ্ঠাবান শিক্ষক ছিলেন।
‍তিনি তার মেধা ও আন্তরিকতার মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রীকে সুশিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন।”

তিনি আরও বলেন—

“একজন আদর্শ মা হিসেবে তিনি নিজ সন্তানকেও শিক্ষা ও নীতির আলোকে গড়ে তুলেছেন।
‍তিনি ছিলেন একজন মহিয়সী নারী, যিনি সবার নিকট শ্রদ্ধার পাত্রা ছিলেন।”

তারেক রহমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং
শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিবেদকBDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency