ঢাকা | ৬ জুলাই ২০২৫:
সাবেক জ্বালানি উপদেষ্টা এবং দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন।
রবিবার ভোরে রাজধানীর মগবাজারের আল-বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারেক রহমান বলেন—
“অধ্যাপিকা মাহমুদা বেগম একজন নিষ্ঠাবান শিক্ষক ছিলেন।
তিনি তার মেধা ও আন্তরিকতার মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রীকে সুশিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন।”
তিনি আরও বলেন—
“একজন আদর্শ মা হিসেবে তিনি নিজ সন্তানকেও শিক্ষা ও নীতির আলোকে গড়ে তুলেছেন।
তিনি ছিলেন একজন মহিয়সী নারী, যিনি সবার নিকট শ্রদ্ধার পাত্রা ছিলেন।”
তারেক রহমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং
শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |