নরসিংদী, ২০ জুলাই | নিজস্ব প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাসী, তবে কুসংস্কারে নয়। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে তিনি পেছনের রাস্তা হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা সামনের রাস্তার মানুষ, মুখোমুখি ভোট চাই।”
শনিবার সন্ধ্যায় নরসিংদীর ইটাখোলা মোড়ে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন:
“পিআর সিস্টেম ভালো না। সব দেশেই এটা গৃহীত নয়। আমাদের দেশের মানুষ যা বুঝতে পারবে না, তা জোর করে চাপিয়ে দেওয়া উচিত না। পেছনের রাস্তার চেয়ে সামনের রাস্তা ভালো।”
জামায়াতে ইসলামীর উদ্দেশে গয়েশ্বর বলেন, “জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তিকে ক্ষমা করে ভোট দেয়, সেটা তাদের অধিকার। কিন্তু মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে তাদের আস্ফালন মেনে নেওয়া যাবে না।”
তিনি আরও বলেন,
“স্বাধীনতা যুদ্ধে জামায়াতের অপরাধ আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি। এটা মনে রাখতে হবে।”
গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে, উল্লেখ করে গয়েশ্বর বলেন,
“গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছি, লুটপাট করতে নয়। বিএনপি জনগণের ভোটের অধিকার ফেরাতে চায়—ক্ষমতার জন্য পাগল নয়।”
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র ও এনসিপি নেতাদের অবদান ছিল। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তবে গনতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব সকলের।”
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক। তার আদর্শেই বিএনপি সংস্কারে বিশ্বাসী, তবে কুসংস্কারে নয়।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিজ রিকাবদার।
বিশেষ অতিথি ছিলেন:
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন
সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার
সহ আরও অনেকে।
সভায় ইটাখোলা মোড়ে শহীদ চারজনের স্মরণে দোয়া ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |