ঢাকা, ১৯ জুলাই ২০২৫:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,
বাংলাদেশে আবারও মুজিববাদী-ভারতপন্থি শক্তির পুনঃসক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি ঘোষণা দেন—
“এই দেশে আর কোনো আধিপত্যবাদী কিংবা মুজিববাদী চক্রের ঠাঁই হবে না।”
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে
তিনি বলেন—
“শুধু আইনিভাবে এই চক্রান্ত ঠেকানো যাবে না।
অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে।”
তিনি অভ্যুত্থানপন্থি সবাইকে ‘মুজিববাদী সংবিধান ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সারজিস আলম বলেন—
“যতদিন ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান বলবৎ থাকবে,
ততদিন বাংলাদেশপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব।”
তিনি একটি নতুন সংবিধান ও নতুন গণপরিষদ নির্বাচনের দাবিও তোলেন।
তিনি আরও বলেন—
বিচার বিভাগ যেন কোনো দলের হাতিয়ার না হয়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ক্ষমতার তোষামোদকারী বাহিনী না হয়
নারী ও সংখ্যালঘুদের অধিকার যেন নতুন সংবিধানে সুরক্ষিত থাকে
তিনি বলেন—
“হাজারের অধিক ছাত্রজনতা জীবন দিয়েছে।
৫ আগস্টে দেখা স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি।”
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ‘সুশীল সরকার’ নয়, অভ্যুত্থান-পরবর্তী সরকার’ হিসেবে কাজের দাবি জানান।
তার বক্তব্যে বারবার উঠে আসে—
অন্ধ আনুগত্যের বিপরীতে নীতি ও ন্যায়ের ভিত্তিতে ঐক্য
রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে দালাল মানসিকতা নয়
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |