| বঙ্গাব্দ

লন্ডনে সরকারপ্রধান কার্যত সরকারকে বেচে দিয়েছেন: এনসিপি নেতা হাসনাত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 17-08-2025 ইং
  • 4471516 বার পঠিত
লন্ডনে সরকারপ্রধান কার্যত সরকারকে বেচে দিয়েছেন: এনসিপি নেতা হাসনাত
ছবির ক্যাপশন: এনসিপি নেতা হাসনাত

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর অভিযোগ: “লন্ডনে সরকারপ্রধান কার্যত সরকারকে বেচে দিয়েছেন”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে গিয়ে এক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে “সিজদা দিয়েছেন”

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে “জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পৃথিবীর ইতিহাসে নজির নেই—একজন সরকারপ্রধান কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে বসে প্রেস কনফারেন্স করেন এবং সেদিনই কার্যত সরকারকে বেচে দেন।”

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, বর্তমানে গণমাধ্যম রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে। প্রশাসন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “সচিবালয়ে অফিস শেষ হয় ৫টায়, কিন্তু ৪টা থেকেই গুলশান-পল্টনে লাইনে দাঁড়াতে হয়। আগে এমন দৃশ্য দেখা যেত ধানমন্ডি ৩২ বা গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে।”

তিনি বলেন, “জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদের শত্রু মনে করে। কিন্তু তাতে কোনো লাভ নেই। কারণ ৫ আগস্টের প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান হয়েছিল, আবারও সেই পরিস্থিতি তৈরি হলে গণপ্রতিরোধ হবে।”

দল বা ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, “যদি কেউ প্রমাণ দিতে পারে আমরা টাকা নিয়েছি, তাহলে আমি ও আমার সহযোদ্ধারা রাজনীতি থেকে ইস্তফা দেবো।”

নির্বাচন প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, “আমরা নির্বাচনের সময়সূচি নিয়ে মাথা ঘামাই না। নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি—যখনই হোক সমস্যা নেই। তবে রুলস অব গেম বদলাতে হবে, নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন।”

পুরোনো সংবিধানকে ‘ফ্যাসিবাদের পাঠ্যবই’ আখ্যা দিয়ে তিনি বলেন, “এই দেশকে নতুন সংবিধান দিতে হবে। নতুন রাজনৈতিক দলকে জায়গা না দেওয়ার মানসিকতা ভুল। আসন দিয়ে আমাদের কেউ কিনতে পারবে না, আমরা বিক্রি হতে আসিনি।”

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency