২২ জুন, তেহরান:
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর: সিএনএন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, মাজিদ মোসায়েবি দীর্ঘদিন ধরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে ইরানে তথ্য পাচার করছিলেন। তাকে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ সাজা দেওয়া হয়।
বিচার বিভাগের মতে, মাজিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে।
ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর শনিবার এই সাজা কার্যকর করা হয়।
এই ফাঁসির ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরান-ইসরায়েল সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে। সম্প্রতি ইরানে একাধিক মোসাদ-সম্পৃক্ত গুপ্তচর ধরার দাবি করেছে ইরানি নিরাপত্তা সংস্থাগুলো।
বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একজন ব্যক্তির বিচার নয়, বরং সাইবার ও গোয়েন্দা যুদ্ধের অংশ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |