ভোলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত
ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন নয়ন (২৬) ও মো. আমির হোসেন (২৭)। নয়ন তজুমদ্দিন উপজেলার বালিয়া কান্দি গ্রামের বাসিন্দা এবং আমির হোসেন বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোররাতে চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরু চুরির সময় হাতেনাতে ধরা পড়েন তারা। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতরা পেশাদার গরু চোর ছিলেন বলে দাবি করেছেন স্থানীয়রা।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |