মির্জা ফখরুল: ‘ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, ভারতের ওপর নির্ভর করবে সম্পর্ক উন্নয়ন’
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি।”
মির্জা ফখরুল বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে ভারত, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর ছিল।” তিনি আরো বলেন, “এইসব পদক্ষেপ ভারতেরও ক্ষতি করেছে।”
তিনি অভিযোগ করেন, “রাজনীতি থেকে দূরে সরে গিয়ে, যখনই কোনো ষড়যন্ত্র করা হয়, তখনই তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে, তারা নিজেদের ক্ষতি করেছে।”
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ এবং ভারতের মধ্যে টানাপড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে।” তিনি আরো জানান, “এটা নির্ভর করবে ভারতের ওপরে। যদি ভারত চায়, তাহলে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “আমরা সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ আগে থেকেই ছিল। এখন ভারতের ওপর নির্ভর করছে, তারা কতদূর বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়।”
তিনি বলেন, “আমরা সব দেশের সঙ্গে কথাবার্তা বলছি, যাচ্ছি, আসছি, কিন্তু ভারতের ব্যাপারে সিদ্ধান্ত তাদের ওপরই থাকবে।“
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |