জামায়াতে ইসলামীর ডা. তাহের: ‘বিএনপির ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে’
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, "বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। তাদের নানামুখী তৎপরতা জনগণের মাঝে সন্দেহ-সংশয় সৃষ্টি করছে।"
তিনি শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামের নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের বলেন, "বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় হবে।"
তাহের আরও বলেন, "এটা নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির অপপ্রয়াস হচ্ছে বিএনপির কাজ।"
ডা. তাহের বলেন, "যদি নির্বাচন না হয়, তাহলে যারা পালিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নেবে। বিগত সরকারের মতো সংস্কারবিহীন বাংলাদেশের দিকে মনে হয় ফিরে যেতে চায় বিএনপি। তবে এদেশের মানুষ বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে দেবে না।"
তিনি বলেন, "দেশে নতুন কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না জনগণ। সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। যদি সরকার কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হবে।"
নির্বাচনের পরিস্থিতি এবং জামায়াতে ইসলামী
সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল
আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |