| বঙ্গাব্দ

বি৬ দলের টুর্নামেন্ট আয়োজন করবেসিবি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-09-2026 ইং
  • 108217 বার পঠিত
বি৬ দলের টুর্নামেন্ট আয়োজন করবেসিবি
ছবির ক্যাপশন: বিসিবি

 প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটকে একীভূত প্রতিযোগিতা কাঠামোর আওতায় এনে ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

রোববার বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি—তিন ধরনের প্রতিযোগিতাই থাকবে। প্রতিটি দলের মালিকানা প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেশের বিভিন্ন কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হতে পারে ২০২৬ সালের ডিসেম্বরে।

সভায় পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে। তিন দিনের ম্যাচে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা। এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে।

ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ম্যাচ নির্বিঘ্নে আয়োজনের জন্য নতুন দুটি ড্রেসিংরুম ব্যবহার করা হবে। বিদ্যমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য সংরক্ষিত থাকবে।

এদিকে, মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজে পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড। পূর্বাচলের মাঠ নিয়েও সভায় আলোচনা হয়েছে।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency