প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার ও পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’—এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে প্রচারিত এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে কেনা হয়। একইভাবে স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনে বিজিবি। দোকানদার তাৎক্ষণিকভাবে ভ্যানযোগে কেনা পানি বিজিবির কাছে পৌঁছে দেন। এটি সম্পূর্ণভাবে বিজিবির নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কার্যক্রমের সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ সাধারণ একটি ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
বিজিবি জানায়, বাহিনীটি একটি সুশৃঙ্খল ও পেশাদার প্রতিষ্ঠান। দায়িত্ব পালনরত সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সব ক্ষেত্রেই বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে এসব সামগ্রী সরবরাহের সুযোগ নেই।
বিজিবির নিজস্ব অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করাকে বাস্তবতাবিবর্জিত ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর শামিল বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজিবি। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব। একটি রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |