টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও মির্জাপুর পৌর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলা সদরের বাওয়ার কুমারজানী আল ইমাম ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সভায় এ দুটি কমিটি গঠন করা হয়।
সভায় মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর ১০ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে হাফেজ মুফতি আবুল কাশেম মৃধা আমির, খন্দকার কবির হোসেন নায়েবে আমির, জাহাঙ্গীর আলম শাহজাহান সেক্রেটারি এবং প্রকৌশলী ইসলাম হোসাইন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, মির্জাপুর পৌর জামায়াতে ইসলামীর নতুন কমিটিতে আলমাসুম কবির আলমাস আমির, কাজী হায়দার আলী মৃধা নায়েবে আমির এবং এইচ এম হাফিজুর রহমান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সভায় বিদায়ী কমিটির আমির ইয়াহিয়া খান মারুফকে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মনোনীত করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আহছান হাবীব মাসুদ, সেক্রেটারি হুমায়ুন কবির এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |