প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
হাত ভেঙে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। শনিবার মেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে চোট পান তিনি। ফলে সিরিজ শেষ না করেই দেশে ফিরতে হচ্ছে তাকে।
ইনিংসের ১৯তম ওভারে নিজের বোলিংয়ে বেন ডোয়ারশুইসের জোরালো শটে ক্যাচ নিতে গিয়ে ডান হাতে গুরুতর আঘাত পান জ্যাকস। এ সময় তার হাত থেকে রক্ত ঝরতে থাকে। বেশ বিচলিত অবস্থায় মাঠ ছাড়েন তিনি।
স্ক্যান পরীক্ষায় তার হাতের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এর ফলে প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগও হারালেন জ্যাকস। আগামী ২ ডিসেম্বর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে তার অধিনায়কত্ব করার কথা ছিল।
রোববার রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড জানায়, ‘হাত ভেঙে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড দলের সাদা বলের সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন উইল জ্যাকস। দলে জ্যাকসের পরিবর্তে কাকে নেওয়া হবে, সে বিষয়ে যথাসময়ে জানানো হবে।’
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক রোববার সিডনিতে সিরিজের চতুর্থ ম্যাচের পর দেশে ফিরবেন। ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়া ছাড়বেন তিনি।
জ্যাকসের অনুপস্থিতিতে ইংল্যান্ড দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম ব্যান্টন। সফরের শুরুতেই চোটের কারণে জ্যাকব বেথেলকেও হারিয়েছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা। মেলবোর্নে প্রথম ম্যাচে শেষ বলের আগেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাকি তিনটি ম্যাচ হবে ২৭ নভেম্বর ব্রিসবেনে, ২৯ নভেম্বর সিডনিতে এবং ২ ডিসেম্বর ক্যানবেরায়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |