| বঙ্গাব্দ

রাজবাড়ীতে হচ্ছে সাড়ে ৮ হাজার কোটি টাকার রেলওয়ে ওয়ার্কশপ: খৈয়ম

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 24-11-2026 ইং
  • 91315 বার পঠিত
রাজবাড়ীতে হচ্ছে সাড়ে ৮ হাজার কোটি টাকার রেলওয়ে ওয়ার্কশপ: খৈয়ম
ছবির ক্যাপশন: রাজবাড়ীতে হচ্ছে সাড়ে ৮ হাজার কোটি টাকার রেলওয়ে ওয়ার্কশপ

রাজবাড়ীতে সাড়ে ৮ হাজার কোটি টাকায় রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনা

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

রাজবাড়ীতে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে বৃহৎ রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে রাজবাড়ীসহ আশপাশের এলাকার সামগ্রিক চিত্র বদলে যাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ীতে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে শুধু রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের মধ্যেই উন্নয়ন কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। এর পাশাপাশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং শিল্প-কলকারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, রাজবাড়ী শহরের পাশাপাশি গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে শহর ও গ্রামগুলোকে সুন্দর ও বসবাসের উপযোগী করতে হবে।

প্রতিটি ইউনিয়নের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন এবং নিজ এলাকায় শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

এর আগে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিলে অংশ নেন। বিভিন্ন স্লোগানে মিছিল শেষে রাজবাড়ী রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency