| বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল শুরু বৃহস্পতিবার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 36290 বার পঠিত
মুন্সীগঞ্জে মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল শুরু বৃহস্পতিবার
ছবির ক্যাপশন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বয়ানসহ ইজতেমার মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। শনিবার (২৮ নভেম্বর) বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হবে।

দুই দিনব্যাপী এ মাহফিল ও ইসলাহি ইজতেমায় দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদরা বয়ান পেশ করবেন। এতে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

মধুপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী জানান, এবারের ইসলাহি ইজতেমায় পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম অংশ নেবেন।

আমন্ত্রিত আলোচকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের আল্লামা উবায়দুল্লাহ খালিদ ও আল্লামা ফয়সাল নাদিম শাহ, ভারতের আল্লামা হাসান আসজাদ মাদানী, সাবেক ধর্ম উপদেষ্টা আল্লামা আ ফ ম খালিদ হোসেন, ফরিদাবাদ মাদ্রাসার মুফতি আবু সাঈদ, ঢালকানগরের মুফতি আব্দুল গাফফার, নারায়ণগঞ্জ ডিআইটির মাওলানা আব্দুল আউয়াল, ঢাকার মুহাম্মদপুরের মুফতি মানসুরুল হক, আকবর কমপ্লেক্সের মুফতি দেলাওয়ার হোসাইন, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকার আরও অনেক বিশিষ্ট ওলামায়ে কেরাম ইসলাহি ইজতেমায় বয়ান পেশ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইজতেমায় দ্বীনি আলোচনা, ইসলাহি বয়ান ও নসিহতের পাশাপাশি মুসল্লিদের প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা ধর্মপ্রাণ মুসলমানদের দলবদ্ধভাবে ইজতেমায় অংশ নিয়ে জামিয়ার ইসলাহি ইজতেমা সফল করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া হালিমিয়া কওমি শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency