| বঙ্গাব্দ

ট্রাম্পের এই নতুন শুল্কগুলো কি টিকে থাকবে?

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 5154 বার পঠিত
ট্রাম্পের এই নতুন শুল্কগুলো কি টিকে থাকবে?
ছবির ক্যাপশন: নতুন শুল্কগুলো কি টিকে থাকবে?

ট্রাম্পের নতুন শুল্ক আইনি চ্যালেঞ্জে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি: বিশ্লেষক

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

গত বছরের এপ্রিলে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগ করে বিশ্বজুড়ে বাণিজ্যিক অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরবর্তী সময়ে এসব শুল্কের অনেকগুলোই বাতিল করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। ফলে বুধবার ঘোষিত নতুন আমদানি শুল্কগুলোকে ট্রাম্পের শুল্কনীতি পুনর্বহালের আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

তবে আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের বাণিজ্য বিশেষজ্ঞ জয়ন্ত মেননের মতে, এবার ভিন্ন কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে নতুন শুল্কগুলো যেকোনো আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকার সম্ভাবনা বেশি।

মেনন বলেন, গত বছর ট্রাম্প যে শুল্ক ঘোষণা করেছিলেন, তার তুলনায় নতুন শুল্ক কমসংখ্যক অঞ্চলের ওপর প্রযোজ্য। এসব শুল্কের হারও তুলনামূলকভাবে কম এবং সামঞ্জস্যপূর্ণ।

এ ছাড়া সংশ্লিষ্ট অঞ্চলগুলোর শ্রম ও বাণিজ্যচর্চা এবং সেগুলোর কারণে যুক্তরাষ্ট্রের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে হোয়াইট হাউসের নির্দেশে কয়েক মাস ধরে তদন্ত চালানো হয়েছে। সেই তদন্তের ভিত্তিতেই নতুন শুল্কহার নির্ধারণ করা হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency