| বঙ্গাব্দ

মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ১

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 29278 বার পঠিত
মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ১
ছবির ক্যাপশন: বাগেরহাটের মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে রুমান মোল্লা (৩৫) নামে একজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মধুমতি ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত রুমান মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকেই মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে মশাল হাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগে থেকে ব্রিজ এলাকায় অবস্থান নেওয়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

সংঘর্ষের কারণে মধুমতি ব্রিজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে খুলনা-মাওয়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।

ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency