ঢাকা, ৪ মে ২০২৫:
প্রায় ১৭ বছর পর শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান। তার এই প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তিনি কি বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি পুরনো চিকিৎসা পেশায় ফেরত যাবেন?
ডা. জোবাইদা রহমানের দেশে ফেরার পেছনে কি শুধুমাত্র তার শাশুড়ি খালেদা জিয়ার সাথে থাকা, নাকি চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর পাশে থাকা তার অন্যতম উদ্দেশ্য? তবে বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক দিক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে বিএনপির নেতাদের মুখে যেন কিছুটা অস্বস্তি দেখা যাচ্ছে। তারা সঠিকভাবে বলতে পারছেন না, ডা. জোবাইদা কি রাজনীতিতে আসবেন, নাকি পুরনো পেশায় ফিরে যাবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন,"ডা. জোবাইদা রহমান সিলেট অঞ্চলে অনেক জনপ্রিয়। তবে তিনি রাজনীতিতে আসবেন কি না, তা আমার জানা নেই। যদি তিনি রাজনীতি করতে চান, তবে আমরা তাকে স্বাগত জানাবো।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বীর আহমেদ জানান,"ডা. জোবাইদা রহমান দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক পরিবারের সাথে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক পরিপক্বতা এসেছে, যা তাকে রাজনীতিতে সফল হতে সহায়তা করবে। তিনি যদি রাজনীতিতে আসেন, তা হলে বিএনপির জন্য ভালো হবে এবং দলটির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা বাড়াবে।"
ডা. জোবাইদা রহমান ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। যদিও তিনি রাজনীতিতে সরাসরি জড়াননি, তারেক রহমানসহ অন্যদের সঙ্গে দুর্নীতির অভিযোগে মামলা শিকার হন। একসময় অসুস্থ স্বামীর পাশে থাকতে লন্ডনে চলে যান, এবং পরে ২০১৪ সালে শেখ হাসিনা সরকারের চাকরিচ্যুতির শিকার হন।
২০০৮ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৩ বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল তাকে। তবে ২০১৫ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |