অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস জানিয়েছে: ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া
আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)।
রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তুরিন আফরোজের পারিবারিক সম্পত্তি সংক্রান্ত মামলায় দাখিল করা এক নথিতে উঠে আসে এ তথ্য। এই বিষয়টি জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এ এস এম সাজ্জাদ হায়দার।
ব্যারিস্টার সাজ্জাদ হায়দার জানান, তুরিন আফরোজ যেই অধ্যাপকের অধীনে সিডনির বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করেছেন বলে দাবি করেছেন, সেই অধ্যাপক ই-মেইলে জানিয়েছেন তিনি পিএইচডি পর্বটি শেষ করতে পারেননি।
রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তুরিন আফরোজের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছিল। উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে এ বিষয়ে কোনো রেকর্ড নেই।
এ তথ্য প্রকাশিত হওয়ার পর বিষয়টি আইন অঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে। তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রির ভুয়া হওয়ার বিষয়টি তার ক্যারিয়ারে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এর আগে, ১৩ মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, "ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন।" তিনি আরও বলেন, "তখন সে ছিল পরাক্রমশালী এবং এক মুহূর্তে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।"
প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং তার ভাই শিশির আহমেদ শাহনেওয়াজের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন হাইকোর্ট। এর ফলে ওই বাড়িতে শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজের বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |