বাংলাদেশ প্রতিদিন ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস অ্যাডভাইজার কমিটিতে তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেন।
সাখাওয়াত হোসেন
সৈয়দ আবিদ হোসেন সামি
ব্যারিস্টার শাইখ মাহাদী
সৈয়দ আবিদ হোসেন সামি দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা ও বিশ্লেষণের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঘরোয়া পর্যায়ে ক্রিকেট খেলেছেন এবং স্থানীয় পর্যায়ে কোচিংয়েও সম্পৃক্ত ছিলেন।
সাখাওয়াত হোসেন দেশের পর্যটন উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত এই উদ্যোক্তা বিসিবির ভেন্যু ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এবং ক্রীড়া পর্যটনে পরামর্শ প্রদান করবেন বলে বোর্ড আশা করছে।
ব্যারিস্টার শাইখ মাহাদী একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ। তাকে বিসিবির প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
বিসিবি মনে করছে, আধুনিক ক্রিকেট কেবল মাঠের খেলা নয়। কূটনীতি, আইনি কাঠামো, ব্র্যান্ড ব্যবস্থাপনা এবং বৈশ্বিক অংশীদারিত্ব—সব দিকেই দক্ষ পরামর্শ প্রয়োজন। নতুন উপদেষ্টাদের মাধ্যমে বোর্ড এসব বিষয়ে কার্যকর সহযোগিতা পাবে।
ক্রিকেট প্রশাসনে নতুনভাবে পরামর্শমূলক সহায়তা বাড়াতে বিসিবির এই উদ্যোগকে কৌশলগত এক ধাপ এগিয়ে যাওয়ার অংশ হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা। বোর্ড আশা করছে, এই উপদেষ্টারা বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক অবস্থান সুসংহত করতে ভূমিকা রাখবেন।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |