| বঙ্গাব্দ

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সিরিয়া সফরে, প্রথম আরব নেতা হিসেবে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 30-01-2025 ইং
  • 3837724 বার পঠিত
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সিরিয়া সফরে, প্রথম আরব নেতা হিসেবে
ছবির ক্যাপশন: : কাতারের আমির শেখ তামিম সিরিয়া সফরে দামেস্ক পৌঁছান, সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তাকে স্বাগত জানান।

প্রথম আরব নেতা হিসেবে সিরিয়ায় কাতারের আমির

প্রথম আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দামেস্কে পৌঁছান তিনি। এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আসাদ সরকারের পতনের পর প্রথম কোনো সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের সিরিয়া সফর এটি। তিনি এমন সময় এই সফর করছেন, যখন আহমেদ আল-শারাকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারা কাতারের আমিরকে স্বাগত জানাতে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফরের আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তার দেশ নতুন সিরীয় প্রশাসনের সঙ্গে মাঠপর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব এবং সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রচেষ্টা।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency