ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষ পালমেইরাসের বিপক্ষে নামার আগে দল গঠনে বড়সড় এক চাল দিলো ইংলিশ জায়ান্ট চেলসি। মার্কিন ক্রীড়া সংবাদমাধ্যম The Athletic জানাচ্ছে, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে জোয়াও পেদ্রোকে দলে ভেড়াতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছে গেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেদ্রোর জন্য প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৬৯ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফি গুনতে হয়েছে চেলসিকে। চুক্তি চূড়ান্ত হওয়ার পর বর্তমানে তিনি মেডিকেল পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই চেলসি স্কোয়াডে যোগ দেবেন এই প্রতিশ্রুতিশীল তারকা।
ক্লাব: ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন
ম্যাচ: ৭০
গোল: ৩০
দুই বছর আগে ওয়াটফোর্ড থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে ব্রাইটনে যোগ দিয়েছিলেন তিনি। আর মাত্র দুই মৌসুমেই নিজের স্কিল ও গোল করার দক্ষতা দিয়ে নজর কেড়েছেন প্রিমিয়ার লিগভক্তদের।
চেলসি চায়, পেদ্রোকে সঙ্গে নিয়েই নামতে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে। ফিফা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, এই পর্বে অংশ নেওয়া দলগুলো ৩ জুলাই পর্যন্ত নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাবে। তাই সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সেরে ফেলতে মরিয়া ব্লুজরা।
তারুণ্য ও গতি চেলসির অ্যাটাকিং ফ্রন্টে নতুন মাত্রা যোগ করবে।
পেড্রোর গোল ট্যালেন্ট টিমের কার্যকারিতা বাড়াবে, বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে।
ইনজুরি ঝুঁকির মধ্যে থাকা দলের জন্য বিকল্প ফরোয়ার্ড থাকা সবসময়ই বাড়তি নিরাপত্তা।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
উৎস:
The Athletic (via theathletic.com)
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |