| বঙ্গাব্দ

এনটিআরসিএ-এর মাধ্যমে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন পুনরায় শুরু

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-07-2025 ইং
  • 3652130 বার পঠিত
এনটিআরসিএ-এর মাধ্যমে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন পুনরায় শুরু
ছবির ক্যাপশন: ক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন পুনরায় শুরু

এনটিআরসিএ-র মাধ্যমে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে।

আজ (শুক্রবার, ৪ জুলাই) দুপুর ২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া স্থগিতের পর পুনরায় চালু

এর আগে ৩ জুলাই রাত ৮টা থেকে ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এনটিআরসির আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আবেদন শেষের তারিখ

এই নিয়োগের আবেদন প্রক্রিয়া ২২ জুন থেকে শুরু হয়েছিল এবং চলবে আগামী ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। প্রার্থীদের কাছে আবেদন ফরম পূরণ ও জমা দেওয়ার জন্য এটি চূড়ান্ত সুযোগ।

প্রতিবেদকBDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency