স্পোর্টস ডেস্ক | ১৭ জুলাই ২০২৫
দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরেই গোল করে সান্তোসকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়। নেইমার জুনিয়রের ৮৪তম মিনিটের একমাত্র গোলেই ব্রাজিলিয়ান সেরি আ লিগে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ১–০ ব্যবধানে জিতে নেয় সান্তোস।
ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচেই প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পান ইনজুরি-ফেরত নেইমার। ম্যাচের একমাত্র গোলটি আসে তার পায়ের জাদুতে।
৮৪তম মিনিটে গিলহারমের পাস পেয়ে চমৎকার এক টার্ন নিয়েই বল জালে পাঠান নেইমার।
এই গোলেই ঘরের মাঠে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে সান্তোস। এটি নেইমারের তৃতীয় ম্যাচ, যেখানে তিনি শুরুর একাদশে নামলেন—তবে প্রথমবারের মতো পুরো ৯০ মিনিট খেলার মতো প্রস্তুত ছিলেন তিনি।
ম্যাচ শেষে নেইমার বলেন,
“আমি প্রতিটি ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে চাই। ফিটনেস ফিরে পেতে নিয়মিত খেলা ও অনুশীলন দরকার।”
গত অক্টোবর ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। এরপর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন।
চোট থেকে ফিরে নেইমার বলেন,
“আমার শরীর এখনও নতুন করে সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। এই ইনজুরি সামলানো সহজ নয়। তবে আমি খুশি যে আক্রমণ ও রক্ষণ—উভয় দিকেই অবদান রাখতে পারছি।”
তিনি আরও যোগ করেন,
“আমি এখনও শতভাগ ফিট নই, কিন্তু প্রতিদিন উন্নতি করছি।”
এই জয়ের মাধ্যমে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সান্তোস উঠে এসেছে লিগ টেবিলের ১৩তম স্থানে।
অন্যদিকে, সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ফ্ল্যামেঙ্গো।
নেইমার প্রতিপক্ষকে শ্রদ্ধা জানিয়ে বলেন,
“ফ্ল্যামেঙ্গো লিগের সেরা দল। তাদের রক্ষণ ও আক্রমণ দুটোই শক্তিশালী। তবে আজ আমরা দেখিয়েছি, লিগ টেবিলে আমাদের অবস্থান যা-ই বলুক, আমরা তার চেয়েও ভালো দল।”
প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |