বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)–এর দায় পরিশোধের আগে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারের ওপরে বা ৩২ বিলিয়নের কাছাকাছি নিতে চায়। এতে আকুর দায় শোধ করলেও রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম সপ্তাহে আকুর দেনা বাবদ ২০১ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। ওই সময় দেশের রিজার্ভ কমে দাঁড়ায় ২৯.৫২ বিলিয়ন ডলার। এর আগে রিজার্ভ ছিল ৩৫.৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে। দায় শোধের পর রিজার্ভে সাময়িক পতন হলেও পরে তা আবার বেড়ে ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে।
রোববার দিনের শুরুতে দেশের গ্রস রিজার্ভ ছিল ৩০.৮৪ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক আশা করছে, খুব শিগগিরই তা ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগেই বেড়ে ৩২ বিলিয়ন ডলারের কাছাকাছি চলে যাবে।
অন্যদিকে, নিট রিজার্ভ বর্তমানে ২৫.৮৩ বিলিয়ন ডলার।
বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে ঋণ পুনঃঅর্থায়ন ও বৈদেশিক সহায়তার সমন্বয়ও রিজার্ভ স্থিতিশীল করতে সহায়ক হচ্ছে। সেপ্টেম্বরের আকু পরিশোধের পরও যদি রিজার্ভ ৩০ বিলিয়নের কাছাকাছি থাকে, তাহলে বাজারে ডলার সংকট আর তৈরি হওয়ার ঝুঁকি থাকবে না।
বাংলাদেশ ব্যাংক, জুলাই–আগস্ট ২০২৫ পর্যন্ত সর্বশেষ তথ্য
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |