আমার বাড়ি ভেঙে দেশে শান্তি এলে তাতেই রাজি: বঙ্গবীর কাদের সিদ্দিকী
বিডিএস বুলবুল আহমেদ
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশের শান্তির জন্য যদি তার বাড়ি ভেঙে দেওয়া হয়, তবুও তিনি তাতে আপত্তি করবেন না। তিনি বলেন, “আমার বয়স এখন ৮০। আমি চলে গেলে খুশিই হব। তবে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো মানে মুক্তিযুদ্ধের পতন নয়, বঙ্গবন্ধুর পতন নয়, স্বাধীনতার পতন নয়।”
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব ঘোষিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, “আমার জ্বলন এখানেই—চব্বিশে যারা বিজয়ী হয়েছে, তারা যদি এখন ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তখন সাধারণ মানুষ আর রুখে দাঁড়াবে না। তাই তাদের সফর হওয়া উচিত ছিল।”
টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধাদের সমাবেশে ১৪৪ ধারা জারির সমালোচনা করে তিনি বলেন, “যে মুক্তিযোদ্ধারা দেশ সৃষ্টি করেছেন, তাদের মিটিংয়েও বাধা দেওয়া হচ্ছে। সরকারের দায়িত্ব হওয়া উচিত দেশে সুস্মৃতি ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, “আমার বাড়িতে আক্রমণ করা হলে, দেশের যেকোনো মানুষের বাড়িতেই আক্রমণ সম্ভব। এখন দেশে কারও নিরাপত্তা নেই। যদি পাকিস্তান হতো, আমি পাকিস্তান ভেঙেছিলাম বলে আইনানুগ ফাঁসি হতো—তাতে আমার আপত্তি ছিল না, এখনো নাই। কিন্তু আজকের বাংলাদেশে আইনশৃঙ্খলার কোনো নিশ্চয়তা নেই।”
কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে সর্বদাই স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন।
সামরিক শাসন বিরোধী আন্দোলন,
বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন সরকারের সময়ে বিরোধী ভূমিকা,
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা স্মরণ করিয়ে দেওয়া—
এসব ক্ষেত্রেই তিনি সরব থেকেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার বক্তব্য কেবল বর্তমান সরকারের সমালোচনা নয়, বরং দেশের গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের প্রতিফলন।
কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশ, টাঙ্গাইল।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রেস ব্রিফিং।
স্থানীয় সংবাদদাতা ও গণমাধ্যম পর্যবেক্ষণ।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |