পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিজের মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘর পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত আল আমিন সেনাবাহিনী থেকে পরকীয়া ও মাদকাসক্তির কারণে চাকরিচ্যুত হন। এরপর তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দেন। এই ঘটনার জন্য তিনি তার বাবাকে দোষারোপ করতে থাকেন।
রোববার সকালে চট্টগ্রাম থেকে বাড়িতে ফিরে আল আমিন দা নিয়ে তার বাবাকে খুঁজতে থাকেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ এসে তাকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। পরে পুলিশ চলে গেলে তিনি উত্তেজিত হয়ে তার মাকে সুপারি গাছে বেঁধে বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে পুরো বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |