| বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন, পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দিল

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 13-02-2025 ইং
  • 3841464 বার পঠিত
সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন, পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দিল
ছবির ক্যাপশন: পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দিল

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা, ডিসি আহত

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীদের পাল্টা হামলায় ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম আহত হন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আবার নিজ দায়িত্বে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থানের চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশ লাঠিপেটা করে তাদের ফেরত পাঠায়। সংঘর্ষের সময় অন্তত ৩ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনার পর সচিবালয়ের দক্ষিণ গেটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency