শিক্ষক-কর্মচারীদের ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা পুলিশের বাধায় আটকে"
প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা শুরু করেন। তবে পদযাত্রাটি হাইকোর্টের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটক করে।
শিক্ষক-কর্মচারীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় পদযাত্রা শুরু করেন। এর আগে দুপুর ১২টায় পদযাত্রা আয়োজনের কথা ছিল, কিন্তু অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি সমাধান হতে পারে জানিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তাদের পদযাত্রা না করার অনুরোধ করেন। পরে বিকাল ৪টায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষা উপদেষ্টার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের একটাই দাবি—প্রজ্ঞাপন দিতে হবে। আর কোনো আলোচনার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, প্রশাসন জানিয়েছে, তারা দাবি মেনে নেবে, তবে প্রজ্ঞাপন জারি হতে কিছুটা সময় লাগবে। আমরা বিকাল ৪টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন না দিলে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করব।
সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো শিক্ষক-কর্মচারী অবস্থান নেন। আন্দোলনকারীদের তিনটি মূল দাবি হলো:
মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩,০০০ টাকা) বাড়িভাড়া
শিক্ষক ও কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা
কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ
পদযাত্রা চলাকালীন হাইকোর্টের সামনে শিক্ষক-কর্মচারী ও পুলিশ মুখোমুখি অবস্থান নেন।
শহীদ মিনার থেকে সচিবালয় পদযাত্রা প্রতিবেদন, ১৪ অক্টোবর ২০২৫
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর তিন দফা দাবি ও পদযাত্রার প্রতিবেদন
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |