| বঙ্গাব্দ

ভ্যালেন্টাইনস ডে অপসংস্কৃতি, এটি বর্জনের আহ্বান শায়খ আহমাদুল্লাহর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-02-2025 ইং
  • 4792566 বার পঠিত
ভ্যালেন্টাইনস ডে অপসংস্কৃতি, এটি বর্জনের আহ্বান শায়খ আহমাদুল্লাহর
ছবির ক্যাপশন: ভ্যালেন্টাইনস ডে অপসংস্কৃতি, এটি বর্জনের আহ্বান শায়খ আহমাদুল্লাহর

ভ্যালেন্টাইনস ডে অপসংস্কৃতি, এটি বর্জনের আহ্বান শায়খ আহমাদুল্লাহর

প্রকাশের তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রখ্যাত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ভ্যালেন্টাইনস ডে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়। তিনি সবাইকে এই অপসংস্কৃতি বর্জন করে পবিত্র জীবনযাপন করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ভ্যালেন্টাইনস ডে নিয়ে শায়খ আহমাদুল্লাহর মন্তব্য

তিনি লেখেন,

"ধন-সম্পদ আর জ্ঞান-বিজ্ঞানে ওরা আমাদের চেয়ে এক শত বছর এগিয়ে থাকলেও সুখী দাম্পত্য এবং টেকসই পরিবার ব্যবস্থাপনায় আমরা ওদের চেয়ে দুই শত বছর এগিয়ে আছি।"

তিনি আরও বলেন,

"যৌনাচারে এখনো আমরা ওদের মতো পশু হয়ে উঠিনি। কিন্তু গত কয়েক দশক ধরে আমাদের এই শালীনতার সম্পদ ধ্বংস করার নানামুখী চক্রান্ত চলছে। ১৪ ফেব্রুয়ারির উন্মাদনা সেই চক্রান্তের একটি অংশ।"

তরুণদের আবেগ নিয়ে হুঁশিয়ারি

ফেসবুক পোস্টে তিনি বলেন,

"আমাদের তরুণদের কাঁচা আবেগকে ব্যবহার করে এক শ্রেণির মানুষ নানা রকম চটকদার ক্যাম্পেইন চালায়। 'কাছে আসার' নামে ১৪ ফেব্রুয়ারি তরুণ-তরুণীদের পথে নামানো হয়। কিন্তু এরপর কী ঘটে? প্রতারণা, পরিবার ধ্বংস, আত্মহত্যার মতো ভয়ংকর ঘটনা ঘটে।"

তিনি তরুণদের উদ্দেশে বলেন,

"আবেগ অনেকটা সফট ড্রিংকসের ঝাঁজের মতো, বেশি সময় স্থায়ী হয় না। বৈধ ভালোবাসার জন্য আবেগ জমিয়ে রাখুন, তা না হলে ভবিষ্যতে টান পড়বে।"

অভিভাবকদের জন্য সতর্কবার্তা

শায়খ আহমাদুল্লাহ অভিভাবকদের সতর্ক করে বলেন,

"আপনার সন্তান কোথায় যায়, তা নজরদারিতে রাখুন। আপনি যদি ১৪ ফেব্রুয়ারি টুপি পরে মসজিদে যান আর আপনার মেয়ে ফুলের তোড়া মাথায় দিয়ে অভিসারে যায়, তাহলে কেয়ামতের দিন নামাজ আপনাকে রক্ষা করতে পারবে না।"

তিনি আরও বলেন,

"আপনার সন্তানকে আগলে রাখুন, ভালোবাসা দিয়ে বোঝান, প্রয়োজনে কঠোর হন। আমাদের আজকের শপথ হোক, ১৪ ফেব্রুয়ারির নষ্টামি বর্জনের শপথ।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency