হেফাজতে ইসলাম বাংলাদেশ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গুম-খুনের দ্রুত বিচার কার্যকরের দাবি জানিয়েছে।
বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, "জাতিসংঘের ফ্যাক্ট-চেকিং মিশনের দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের মানবতাবিরোধী অপরাধের ভয়াবহ চিত্র উঠে এসেছে। শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশেই তার বাহিনীর সদস্যরা গুম-খুন ও নির্যাতনের সীমা অতিক্রম করেছে।"
তারা আরও বলেন,
"পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, ৫ মে ও ২০২৪ সালের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আওয়ামী ফ্যাসিবাদ এক মুহূর্তের জন্যও সরকার ও জনগণকে শান্তিতে থাকতে দেবে না।"
বিবৃতিতে দাবি করা হয়,
"সরকার ছাত্র নেতৃত্ব ও তৌহিদি জনতাকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে একের পর এক ষড়যন্ত্র করছে। কালচারাল ঘরানার ফ্যাসিবাদপন্থী আওয়ামী লোকজন আবারও সক্রিয় হয়ে উঠছে। তারা গণ-অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে তৎপর।"
হেফাজতের বিবৃতিতে বলা হয়,
"ভারত এখনো শত্রুরাষ্ট্রের মতো আচরণ করছে। শেখ হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশকে তারা মেনে নিতে পারছে না। বরং তাদের ছত্রছায়ায় শেখ হাসিনা একের পর এক ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছেন। তাই গুম-খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।"
হেফাজতে ইসলাম আরও জানায়,
"শুধু শেখ হাসিনার বিচার নয়, বরং বিভিন্ন বাহিনীতে থাকা তার অনুগত চিহ্নিত দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। তাহলেই গণ-অভ্যুত্থানকারী ছাত্র-জনতার জুলাই বিপ্লব সুরক্ষিত থাকবে।"
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |