প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে। ১০২ নম্বরে এই প্রতীকটি এখন থেকে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করেছে।’
এছাড়া, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে।’ এতে আরও বলা হয়েছে, ‘এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।’
‘শাপলা কলি’ একটি নতুন প্রতীক হিসেবে নির্বাচনে ব্যবহৃত হবে। এটি এবার নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য উপলব্ধ থাকবে। অন্যান্য জনপ্রিয় প্রতীকের মধ্যে রয়েছে আপেল, আম, একতারা, ঘোড়া, টেলিভিশন, নৌকা (স্থগিত), ধানের শীষ এবং আরও নানা প্রতীক।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |