| বঙ্গাব্দ

মিয়া গোলাম পরওয়ার: হিন্দুদের প্রকৃত উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 01-11-2025 ইং
  • 2803172 বার পঠিত
মিয়া গোলাম পরওয়ার: হিন্দুদের প্রকৃত উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার
ছবির ক্যাপশন: মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার: হিন্দুদের প্রকৃত ভাগ্যোন্নয়নের জন্য প্রয়োজন ইসলামী সরকার”

প্রতিবেদক : বিডিএস বুলবুল আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। এবার হিন্দুদের প্রকৃত ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজন ইসলামী সরকার।"

শুক্রবার (৩১ অক্টোবর) খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে আয়োজিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিয়া গোলাম পরওয়ার এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে।" জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, "গত ৫৪ বছরে যারা দেশ চালিয়েছে, তারা মাস্তান, দখলদার ও চাঁদাবাজদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে শোষণ করেছে। জামায়াত সরকার পরিচালনার সুযোগ পেলে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি বন্ধ করবে।"

মিয়া গোলাম পরওয়ার বলেন, "যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-ভীতি দেখাচ্ছে, তাদের হুমকিতে এবার কেউ ভয় পাবে না। হিন্দুদের ওপর আঘাত এলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।" তিনি আরও বলেন, "দেড় হাজার শহীদ ও ৪০ হাজার আহতের ত্যাগে যে পরিবর্তনের সূচনা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীও সেই বার্তা দেখাবে, ইনশাআল্লাহ।"

সম্মেলনে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল খায়ের, প্রমত গাইন, ডা. হরিদাস মণ্ডল, কানাই লাল কর্মকার, প্রভাষক প্রশান্ত কুমার মণ্ডল, অধ্যক্ষ সুভাষ সরদার, সুজিৎ কুমার সরকার, এডভোকেট আপোষ সিংহ, গোবিন্দ কুণ্ডু, বিপ্লব সরকার, কার্তিক চন্দ্র সরকার, নারায়ণ রাহা, বিশ্বনাথ দাস, তন্ময় মণ্ডল, নিরঞ্জন রায়, তরুণ কুমার মণ্ডল, প্রদীপ কুমার সরকার, অনিমেষ মণ্ডল, মনোরঞ্জন মণ্ডল, গোবিন্দ কুমার বিশ্বাস, স্বদেশ হালদার ও অরুণ কুমার আচার্য প্রমুখ।

সম্মেলন শেষে একটি গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সূত্র

  1. “Jamaat Leader Miah Golam Parwar on Hindu Community and Islamic Government” — The Daily Star (thedailystar.net)

  2. “Golam Parwar Calls for Islamic Government for Hindu Welfare” — Dhaka Tribune (dhakatribune.com)

  3. “Miah Golam Parwar’s Address on Bangladesh’s Political Situation” — BDNews24 (bdnews24.com)

    সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল আহমেদ
    আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency