৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত"
প্রতিবেদক : বিডিএস বুলবুল আহমেদ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছেন জাতীয় বিপ্লবী পরিষদ এবং বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। তারা এসময় সিপাহী জনতার বিপ্লবের চেতনায় দেশবাসীকে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী পুনর্জাগরণ ও গণমানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শুক্রবার (৭ নভেম্বর) বাদ আসর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে তারা ফাতেহা পাঠ ও দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, সদস্য ওয়াসিম আহমদ, বিপ্লব মিয়া ও আরমান অন্তু; বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা আলীয়া মাদরাসা শাখার আহ্বায়ক রাকিব মন্ডল ও সদস্য সচিব জিনাত হোসাইনসহ বিপুল সংখ্যক সাধারণ জনতা।
কবর জিয়ারতের পর অনুষ্ঠিত ফাতেহা ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী পুনর্জাগরণের সংগ্রামে আত্মত্যাগী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন রাকিব মন্ডল।
দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বলেন, “শহীদ জিয়া ছিলেন ঈমান, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের প্রতীক। তার দেখানো আদর্শই আমাদের মুক্তি ও পুনর্জাগরণের পথ।” তারা আরও বলেন, “আজকের দিনে আমরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুসলিম জাতীয়তাবাদ ও দেশমুক্তির সংগ্রামকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করছি।”
সাইয়েদ কুতুব বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবের পর গঠিত মুসলিম জাতীয়তাবাদী দল জাতীয় বিপ্লবী পরিষদ পঁচাত্তরের সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-বিপ্লবের চেতনাকে ধারণ করে। এ বিপ্লবের মহানায়ক শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করে ইসলামী মূল্যবোধের আলোকে প্রকৃত মুসলিম রাষ্ট্র হিসেবে গড়েছিলেন। আমরা দলগতভাবে রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি।”
আবদুস সালাম বলেন, “ভারতের হুকুমে ফ্যাসিস্টরা মুসলিম রাষ্ট্র বাংলাদেশে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল। সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-বিপ্লবের পর শহীদ জিয়া সংবিধানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের মূলনীতি প্রবর্তন করে দেশকে সঠিক পথে পরিচালনা করেছিলেন। কিন্তু শেখ হাসিনা আবারও ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চেয়েছেন। আমরা চাই, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে পুরনো সংবিধান বাতিল করে শহীদ জিয়ার ইসলামী নীতির আলোকে নতুন সংবিধান প্রণয়ন করা হোক।”
ফজলুর রহমান বলেন, “শহীদ জিয়াউর রহমান দেশের সব দলমতের মানুষেরই জাতীয় নেতা। কারণ পঁচাত্তরের সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-বিপ্লবে তিনি সব দলমতের মানুষকেই নেতৃত্ব দিয়েছেন। আমরা আজ তার মাজার জিয়ারতের মাধ্যমে দলমত নির্বিশেষে এ মুসলিম রাষ্ট্রনায়ককে ধারণ করতে জাতিকে বার্তা দিয়েছি।”
"৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস," বিডিনিউজ২৪ (bdnews24.com)
"শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত," ঢাকা ট্রিবিউন (dhakatribune.com)
"জাতীয় বিপ্লবী পরিষদের দোয়া মাহফিল," বাংলাদেশ প্রতিদিন (bdpratidin.com)
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |