| বঙ্গাব্দ

শরিফ ওসমান হাদির উপর হুমকি: আওয়ামী লীগের শত্রুতা ও নির্বাচন নিয়ে উদ্বেগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-11-2025 ইং
  • 2636898 বার পঠিত
শরিফ ওসমান হাদির উপর হুমকি: আওয়ামী লীগের শত্রুতা ও নির্বাচন নিয়ে উদ্বেগ
ছবির ক্যাপশন: শরিফ ওসমান হাদি

শরিফ ওসমান হাদির উপর হুমকি: ৩০টি নম্বর থেকে মৃত্যু ও পরিবারকে হত্যার হুমকি”

প্রতিবেদনকারীর নাম : বিডিএস বুলবুল আহমেদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থীতার ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি জানিয়েছেন, তাকে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এসব হুমকি পেয়েছেন। ফোনকল ও টেক্সট মেসেজে তাকে হত্যা, বাড়িতে আগুন দেয়াসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসব কথা জানান।
ওসমান হাদি লিখেছেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। তারা আমাকে সর্বক্ষণ নজরদারিতে রেখেছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।”
তিনি আরও বলেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।”
ওসমান হাদি তার পোস্টে আরও বলেন, "এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না।"
তিনি তার পরিবারের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন, "আমার পরিবার ও আমার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।”
পোস্টে তিনি আরও দুটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায় রাত ১২টার পর বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আরও অজ্ঞাত স্থান থেকে ফোনকল ও মেসেজ দেওয়া হয়েছে।
ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং ইতোমধ্যেই ‘ভোটারযোগ’ কর্মসূচি শুরু করেছেন। ১৩ নভেম্বর তিনি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে শাহবাগে ‘জনতার প্রতিরোধ’ কর্মসূচি পরিচালনা করেন।

রাজনৈতিক প্রেক্ষাপট

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রতিযোগিতা সবসময়ই তীব্র এবং সংঘাতপূর্ণ থাকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষ রাজনৈতিক পরিস্থিতি গঠিত করেছে। বর্তমান সময়েও, বিএনপির নেতা ও প্রার্থী ওসমান হাদির মতো নেতারা ক্ষমতায় আসার জন্য একে অপরকে চ্যালেঞ্জ করে চলেছেন, যা দেশের রাজনৈতিক পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলছে।
শরিফ ওসমান হাদির এই হুমকির ঘটনা দেশে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার চিত্র তুলে ধরে, যেখানে ক্ষমতার প্রতিযোগিতা এবং মতভেদের কারণে সাধারণ মানুষের জীবনে বিপদ ও দুর্দশা তৈরি হয়।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুনবাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency