| বঙ্গাব্দ

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ব্রিটিশ নাগরিক আটক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 19-02-2025 ইং
  • 3838909 বার পঠিত
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ব্রিটিশ নাগরিক আটক
ছবির ক্যাপশন: ২ ব্রিটিশ নাগরিক আটক

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ব্রিটিশ নাগরিক আটক

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান ২ ব্রিটিশ নাগরিককে আটক করেছে। আটককৃতরা হলেন স্বামী-স্ত্রী ক্রেইগ ফোরম্যান এবং লিন্ডসে ফোরম্যান। ইরানের বিচার বিভাগ সম্পর্কিত বার্তা সংস্থা মিজানের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

ইরানের দাবি, পঞ্চাশোর্ধ এই দম্পতি দেশটির বিভিন্ন স্থান থেকে গোপনে তথ্য সংগ্রহ করছিলেন। তারা পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত বিভিন্ন সংগঠনকে সহায়তা প্রদান করছিলেন। ইরান এই কার্যক্রমকে গবেষণা ও অনুসন্ধানমূলক কার্যক্রমের আড়ালে গুপ্তচরবৃত্তির সাথে যুক্ত বলে অভিযোগ করেছে।

এদিকে, এক সপ্তাহ ধরে তাদের গ্রেফতার হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিলো এবং গত জানুয়ারিতে ইরানের কেরমান শহর থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার ইরান এই গুঞ্জনের সত্যতা প্রকাশ করেছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency