মৃত্যু বরন করলেন ‘মেঘমল্লার’ ছবির নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন
বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন। চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান।
জানা গেছে, লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। কয়েক মাস ধরে তিনি বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে চিকিৎসকরা তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন, তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২০১৪ সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন জাহিদুর রহিম অঞ্জন। তার প্রথম ছবিতেই ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার এই চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে নিজেকে এক বিশেষ অবস্থানে পৌঁছেছিলেন।
জাহিদুর রহিম অঞ্জনের মৃত্যু চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |