ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটলে, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হবে—এমন মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক জানান, সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, অনুপ্রবেশ বা অন্য কোনো কারণেই হত্যাকাণ্ড চূড়ান্ত সমাধান হতে পারে না। সীমান্তে যদি এমন ঘটনা ঘটে, তাহলে বিজিবি আরও কঠোর পদক্ষেপ নেবে।
মেজর জেনারেল সিদ্দিকী জানান, সীমান্ত হত্যাকাণ্ডের বেশিরভাগ ঘটনাই ভারতের অভ্যন্তরে ঘটে। তিনি বলেন, শুন্য রেখা ভরতে প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর পদক্ষেপ নিচ্ছে। এছাড়া, ভারতের প্রতি কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে। এই ব্যাটালিয়নটি বিশেষভাবে রোহিঙ্গা শরণার্থী সমস্যা, মানবপাচার এবং মাদক চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখবে।
বিজিবি মহাপরিচালক বলেন, এই নতুন ব্যাটালিয়নটি সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে এবং বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশকারী কিংবা অপরাধী শনাক্ত করতে দ্রুত ব্যবস্থা নেবে।
সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি আরও আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করার পরিকল্পনা করছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |