ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড এবং রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ডের অধীনে ১২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ৬ জন শিক্ষার্থীকে অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ৬ জন শিক্ষার্থীকে রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়।
অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা: ১. সাদিয়া (১ম বর্ষ) ২. মঈন উদ্দিন (১ম বর্ষ) ৩. স্নোহা বিশ্বাস মেমোরী (২য় বর্ষ) ৪. মো. আছিদ রহমান (৩য় বর্ষ) ৫. রহিমা আখতার (৪র্থ বর্ষ) ৬. মো. সুমন মোল্যা (এম.এস.এস)
রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্তরা: ১. রাতুল আহমেদ ২. মো. ফুরকান আলী ৩. ফারজানা আক্তার ৪. সোহান সেখ ৫. মো. জিন্নাহ সরকার ৬. কনক চন্দ্র বর্মণ
এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, "দাতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর মমতা রাখেন, এবং তাঁদের উদ্যোগগুলো আমাদের ঐক্যবদ্ধ করে, সমাজকে একসাথে চলতে শেখায়।" তিনি আরও বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডগুলো গোছানোর এবং তাদের আকার ও পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি যাতে আরও শিক্ষার্থীকে এই ফান্ডের আওতায় আনা যায়।"
ট্রাস্ট ফান্ডের ইতিহাস এবং কার্যক্রম:
২০১৪ সালের ২২ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান ড. নাজমা বেগম ৬ লক্ষ টাকা প্রদানের মাধ্যমে 'অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড' প্রতিষ্ঠা করেন। এই ট্রাস্ট ফান্ডটির বর্তমান মূলধন ১৫ লক্ষ টাকা এবং প্রতিবছর ছয়জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এছাড়া, ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীরা ২০২২ সালের ২৫ এপ্রিল ১৭ লক্ষ টাকা প্রদান করে 'রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড' গঠন করেন, যার বর্তমান মূলধন ১৮ লক্ষ টাকা। এই ফান্ডের মাধ্যমে প্রতিবছর ১ম বর্ষের ৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এই উদ্যোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি উৎসাহ ও সমর্থন হিসাবে কাজ করছে, যা তাদের শিক্ষা জীবনে আরও ভাল ফলাফল অর্জনের সুযোগ সৃষ্টি করবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |