নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট, ২০২৬
মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক বছরগুলোতে ম্যানচেস্টার ইউনাইটেড খুব একটা ধারাবাহিক না হলেও, তারকা ফুটবলার দলে ভেড়ানো কিংবা ধরে রাখার ক্ষেত্রে ইংলিশ ক্লাবটি বরাবরই বিপুল অর্থ ব্যয় করেছে। বিভিন্ন সময়ে বিশাল বেতনে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে রেড ডেভিলসরা। সেই পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ৪-৪-২ ছকে সাজানো হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একাদশ।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি এই দলে বর্তমান ও সাবেক মিলিয়ে জায়গা পেয়েছেন ক্লাবটির একঝাঁক পরিচিত তারকা। সাপ্তাহিক বেতনের হিসাবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো।
গোলরক্ষক ও ডিফেন্স লাইন:
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া (৩ লাখ ৭৫ হাজার পাউন্ড) — ইউনাইটেডে দীর্ঘ ১২ বছরের অধ্যায় কাটানো এই স্প্যানিশ গোলরক্ষক ক্লাবের শেষ দিকে এই সাপ্তাহিক বেতন পেতেন।
রাইটব্যাক: নুসাইর মাজরাউই (১ লাখ ৩৫ হাজার পাউন্ড) — বায়ার্ন মিউনিখ থেকে আসার পর চার বছরের চুক্তিতে এই পরিমাণ বেতন পাচ্ছেন তিনি, যা তার পূর্বসূরিদের অনেকের চেয়ে বেশি।
সেন্টারব্যাক: রাফায়েল ভারানে (৩ লাখ ৪০ হাজার পাউন্ড) — রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউনাইটেডে যোগ দেওয়ার পর ফরাসি এই ডিফেন্ডার ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ডিফেন্ডার হিসেবে জায়গা করে নেন।
সেন্টারব্যাক: ম্যাথিয়াস ডি লিট (১ লাখ ১৯৯৫ হাজার পাউন্ড) — ২০২৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই ডাচ ডিফেন্ডারের পেছনে বছরে ১ কোটি পাউন্ডেরও বেশি খরচ করছে ক্লাবটি।
লেফটব্যাক: লুক শ (১ লাখ ৫০ হাজার পাউন্ড) — ২০২৩ সালের এপ্রিলে নতুন চুক্তি করার পর থেকে চোটের কারণে বড় সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে ইংলিশ এই ডিফেন্ডারকে।
মিডফিল্ড লাইনআপ:
অ্যালেক্সিস সানচেজ (৩ লাখ ৫০ হাজার পাউন্ড): ক্লাবটির ইতিহাসে অন্যতম আলোচিত ও হতাশাজনক বেতনচুক্তিগুলোর একটি। আর্সেনালের ফর্ম এখানে ধরে রাখতে পারেননি চিলিয়ান তারকা।
কাসেমিরো (৩ লাখ ৫০ হাজার পাউন্ড): রিয়াল মাদ্রিদ থেকে দ্বিগুণ বেতনে আনা হলেও বছরে প্রায় ১ কোটি ৮২ লাখ পাউন্ড পারিশ্রমিক পাওয়া এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পারফরম্যান্স নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে।
ব্রুনো ফার্নান্দেজ (৩ লাখ পাউন্ড): বর্তমান অধিনায়ক মাঠের পারফরম্যান্স দিয়ে তার পারিশ্রমিকের যথার্থতা শতভাগ প্রমাণ করেছেন।
মার্কাস র্যাশফোর্ড (৩ লাখ পাউন্ড): ২০২৩ সালের দারুণ পারফরম্যান্সের পর এই বেতন পেলেও চুক্তির পর আগের ছন্দ আর ধরে রাখতে পারেননি এই ফরোয়ার্ড।
অ্যাটাকিং বা আক্রমণভাগ:
রাদামেল ফালকাও (২ লাখ ৮৫ হাজার পাউন্ড): ২০১৪-১৫ মৌসুমে ধারে এসে ২৯ ম্যাচে মাত্র ৪ গোল করায় বিশাল অঙ্কের এই বিনিয়োগ দারুণভাবে ব্যর্থ হয়েছিল।
ক্রিশ্চিয়ানো রোনালদো (৫ লাখ ১৫ হাজার পাউন্ড): এই একাদশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। ২০২১ সালে প্রত্যাবর্তনের পর প্রথম মৌসুমে ২৪ গোল করে আস্থার প্রতিদান দিলেও দ্বিতীয় মৌসুমে সম্পর্কের অবনতি ঘটে এবং তিনি আল-নাসরে যোগ দেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |