আন্তর্জাতিক ডেস্ক | ১৯ আগস্ট, ২০২৬
গাজায় যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সম্প্রতি ইসরাইল সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। এই সফরে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেও গাজার শান্তি পরিকল্পনায় হামাস সম্মতি জানালেও নেতানিয়াহু তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনা আবারও পুরোপুরি থমকে গেছে।
খবর আল-জাজিরার।
শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার নেপথ্যে নেতানিয়াহুর রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেনিয়ামিন নেতানিয়াহুর এই অনড় ও যুদ্ধংদেহী অবস্থানের পেছনে রয়েছে তার নিজস্ব কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক ও ব্যক্তিগত হিসাব-নিকাশ। শান্তিচুক্তিতে পৌঁছালে রাজনৈতিকভাবে তার বড় কোনো অর্জনের সুযোগ নেই বললেই চলে। বরং গাজা, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত জিইয়ে রেখে তিনি ইসরাইলি জনগণের সামনে নিজেকে দেশের একমাত্র যোগ্য ‘নিরাপত্তা অভিভাবক’ হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইসরাইলের একটি বড় অংশের জনমতও বর্তমানে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে রয়েছে, ফলে নেতানিয়াহু সেই উগ্র কট্টর মনোভাবকে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করছেন। এমনকি মার্কিন কূটনৈতিক চাপের মুখে ওয়াশিংটনকে ‘না’ বলে তিনি তার কট্টরপন্থী সমর্থকদের কাছে নিজের ভাবমূর্তি আরও শক্তিশালী করে তুলছেন।
ব্যক্তিগত আইনি সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ঝুঁকি যুদ্ধ অব্যাহত রাখা কেবল রাজনৈতিক ফায়দা নয়, বরং নেতানিয়াহুর ব্যক্তিগত আইনি সুরক্ষার জন্যও অত্যন্ত সুবিধাজনক হয়ে উঠেছে। তার বিরুদ্ধে চলা চলমান দুর্নীতির মামলার আদালতের কার্যক্রম পেছানোর অংশ হিসেবে তিনি প্রায়শই যুদ্ধকালীন জরুরি পরিস্থিতি, গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক কিংবা সফরের অজুহাত ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।
এদিকে আন্তর্জাতিক সংঘাতের কারণে দেশটির প্রতিরক্ষা বাণিজ্য সাময়িকভাবে চাঙা থাকলেও এর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা ওইসিডি (OECD) ইতোমধ্যেই সতর্ক করে জানিয়েছে যে, এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে ইসরাইলের অর্থনীতি বড় ধরনের বড় ধরনের আর্থিক লোকসান ও ক্ষতির মুখে পড়তে পারে।
তবে আন্তর্জাতিক বিভিন্ন মহলের শক্ত সতর্কতা কিংবা হোয়াইট হাউসের জোরালো কূটনৈতিক তৎপরতা—কোনো কিছুই আপাতত নিজের রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধ চালিয়ে যাওয়ার জেদি অবস্থান থেকে নেতানিয়াহুকে টলাতে পারছে না।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |