| বঙ্গাব্দ

সাংবাদিকদের আলটিমেটামের ২৪ ঘণ্টার মধ্যে পাবনার ডিবি ওসি প্রত্যাহার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-09-2026 ইং
  • 2985 বার পঠিত
সাংবাদিকদের আলটিমেটামের ২৪ ঘণ্টার মধ্যে পাবনার ডিবি ওসি প্রত্যাহার
ছবির ক্যাপশন: রাশেদুল ইসলাম

সাংবাদিকদের আলটিমেটামের ২৪ ঘণ্টার মধ্যে পাবনার ডিবি ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যেই পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পাবনা থেকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও কনটেন্ট তৈরির ঘটনায় ডিবি ওসি রাশেদুল ইসলামের ভূমিকা নিয়ে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলার কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগ, ডিবি কার্যালয়ে একজন নারীকে ভয়ভীতি দেখিয়ে বা জিম্মি করে জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও অশোভনীয় বক্তব্যের একটি ভিডিও ধারণ করা হয়। পরে পরিকল্পিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে তারা দাবি করেন।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে শহরে মানববন্ধন করেন জেলার সাংবাদিকরা। কর্মসূচি থেকে ডিবি ওসি রাশেদুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পাবনা পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেয়।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ডিবি কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় একজন নারীকে ভয়ভীতি দেখিয়ে একজন সাংবাদিক নেতার বিরুদ্ধে সাজানো ভিডিও তৈরি ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার স্বাধীনতা এবং একজন সংবাদকর্মীর সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা।

এরই মধ্যে সোমবার ডিবি ওসি রাশেদুল ইসলামকে পাবনা থেকে প্রত্যাহারের আদেশ আসে। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

তবে ওসি প্রত্যাহারের পরও সাংবাদিকদের দাবি, শুধু তাকে বদলি বা প্রত্যাহার করলেই বিষয়টির সমাধান হবে না। ভিডিও তৈরির সঙ্গে সরাসরি জড়িত এবং এর পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সূত্র: পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশ ও পাবনা প্রেস ক্লাব

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency