| বঙ্গাব্দ

মমেকে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-09-2026 ইং
  • 11953 বার পঠিত
মমেকে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার
ছবির ক্যাপশন: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। ছবি: সংগৃহীত

মমেকে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুনের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সঠিক নয় বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর তথ্যটি অসত্য। জরুরি বিভাগে থাকা দুজনের মৃত্যু স্বাভাবিক রোগী হিসেবে হয়েছে। এ ছাড়া আরও দুজনের মৃত্যুর বিষয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেটি যাচাই করে দেখা হচ্ছে।

এর আগে হাসপাতালটিতে আগুন লাগার পর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হয়।

সোমবার বিকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি লিফটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে লিফটটির ভেতরের বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় ভবনটিতে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হলে অনেকে দ্রুত নিচে নামার চেষ্টা করেন। তাড়াহুড়োর মধ্যে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

খবর পেয়ে ময়মনসিংহ সদরের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের আতঙ্কে নতুন ভবন থেকে রোগী ও স্বজনরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এ সময় নিরাপত্তাকর্মীরা শিশু ও নারীদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন।

সূত্র: বিভাগীয় কমিশনারের ব্রিফিং

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency