সহ-অভিনেতার মনে যদি তাকে ঘিরে নিরাপত্তাহীনতা তৈরি হয়, তাহলে ব্যক্তিগত সম্পর্কের পরিসর থেকে নিজেকে সরিয়ে নেন বলে জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ গিল।সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, কোনো সহ-অভিনেতা তাকে নিয়ে অনিরাপদ বোধ করলে তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেন। জবাবে শাহনাজ জানান, এমন পরিস্থিতিতে তিনি ওই ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখেন এবং শুধু কাজের সম্পর্কটুকু রাখেন।অভিনেত্রীর ভাষ্য, সহ-অভিনেতার সঙ্গে তখন অভিনয়ের প্রয়োজনীয় যোগাযোগ ছাড়া অতিরিক্ত কোনো সম্পর্ক রাখেন না তিনি।
তবে সব সহ-অভিনেতার সঙ্গে যে তার এমন অভিজ্ঞতা হয়েছে, তা নয়। ‘সিংহ ভার্সেস কৌর ২’ সিনেমায় গিপ্পি গ্রেবালের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে শাহনাজ জানান, দুজনই কাজের সময় একে অপরকে সহযোগিতা করেছেন। এমনকি ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও তারা পরস্পরের সঙ্গে পরামর্শ করেছেন।
শাহনাজ মনে করেন, সহ-অভিনেতাদের মধ্যে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা তৈরি হলে তার প্রভাব শুধু সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর নেতিবাচক প্রভাব সিনেমার কাজের পরিবেশেও পড়তে পারে।
অভিনেত্রী বলেন, কোনো সেটে এমন পরিস্থিতির কারণে পরিবেশ নষ্ট হলে শেষ পর্যন্ত তার প্রভাব পুরো সিনেমার কাজের ওপর পড়ার আশঙ্কা থাকে।
শাহনাজের বিনোদনজগতে পথচলা শুরু হয়েছিল বড় পর্দা দিয়ে নয়। ২০১৫ সালে একটি পাঞ্জাবি গানের ভিডিওতে প্রথম তাকে দেখা যায়। এরপর ২০১৭ সালে ‘সৎ শ্রীয়াকাল ইংল্যান্ড’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।
পরবর্তী সময়ে বেশ কয়েকটি পাঞ্জাবি সিনেমায় কাজ করেন শাহনাজ। তবে ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর সারা দেশে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ধীরে ধীরে হিন্দি চলচ্চিত্রেও জায়গা করে নেন এই অভিনেত্রী।
২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহনাজ গিলের।
সূত্র: সাক্ষাৎকার
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |