| বঙ্গাব্দ

শ্রীনগরে প্রবাসীর বাড়িতে চুরি, নগদ টাকা-স্বর্ণসহ মালামাল লুট

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 16-09-2026 ইং
  • 43085 বার পঠিত
শ্রীনগরে প্রবাসীর বাড়িতে চুরি, নগদ টাকা-স্বর্ণসহ মালামাল লুট
ছবির ক্যাপশন: শ্রীনগর

শ্রীনগরে প্রবাসীর বাড়িতে চুরি, নগদ টাকা-স্বর্ণসহ মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক প্রবাসীর ডুপ্লেক্স বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ ২ লাখ টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, চার্জার ফ্যান, ফ্রিজে থাকা মাছ-মাংসসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা গ্রামের মাওলানা বাসির হোসেনের নেদারল্যান্ডসপ্রবাসী ছেলে রেদাজের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবাসীর ভগিনীপতি বাহাউদ্দীন জানান, সোমবার সকালে বাড়িতে কেয়ারটেকার বিলকিস বেগম ও জ্যোৎস্না বেগমকে রেখে চিকিৎসার জন্য ঢাকায় যান রেদাজের বাবা-মা। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কেয়ারটেকার বিলকিস বেগম তার স্বামী আনোয়ার অসুস্থ—এমন কথা জানিয়ে জ্যোৎস্না বেগমকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যান।
তিনি বলেন, বুধবার সকাল ৬টার দিকে রেদাজের বাবা-মা বাড়িতে ফিরে গেটের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে তারা দেখেন, নিচতলা ও ওপরতলায় থাকা স্টিল ও কাঠের আলমারির ড্রয়ার ভাঙা।
চোরেরা সেখান থেকে নগদ ২ লাখ টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ, চার্জার ফ্যান এবং ফ্রিজে রাখা মাছ-মাংসসহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে বলে জানান বাহাউদ্দীন। এ ছাড়া বাড়ির অন্যান্য আসবাবপত্রও তছনছ করে রাখা হয়।
ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: স্থানীয় বাসিন্দা ও পুলিশ

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency