| বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-09-2026 ইং
  • 15335 বার পঠিত
ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
ছবির ক্যাপশন: ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত

শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় অধিকতর বা সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মোট ২০ বার সময় নিলেন তদন্ত সংশ্লিষ্টরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। তবে এদিন মামলার তদন্তকারী সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) আদালতে নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেনি। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর নতুন দিন ধার্য করেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency