| বঙ্গাব্দ

তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-09-2026 ইং
  • 6223 বার পঠিত
তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’
ছবির ক্যাপশন: সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’

১০ বছরে পা দিল শাকিব-অপু দম্পতির সন্তান আব্রাহাম খান জয়

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ। দেখতে দেখতে জীবনের ১০টি বছর পার করে আজ ১১ বছরে পা দিল জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই খুদে তারকার জন্মদিনে ভালোবাসা ও শুভকামনায় সিক্ত করেছেন তার বাবা-মা দুজনেই।

ছেলের বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বাবা শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়ের একটি সুন্দর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাবা। সব সময় আকাশছোঁয়া স্বপ্ন দেখো, তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও—এই কামনাই করি।’

অন্যদিকে, ছেলেকে নিয়ে ঘরোয়া আয়োজনে কেক কাটার একটি মিষ্টি মুহূর্তের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন মা অপু বিশ্বাস। মনের গভীরের অনুভূতি প্রকাশ করে জয়কে জীবনের ‘সবচেয়ে সুন্দর উপহার’ হিসেবে উল্লেখ করেছেন এই চিত্রনায়িকা। জয়ের হাসিতেই নিজের পুরো পৃথিবী আলোকিত হয় জানিয়ে জন্মদিনে ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন তিনি।

তারকা এই জুটির সন্তানের জন্মদিনের পোস্টগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরাও ছোট্ট জয়কে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে তুলেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটির বিয়ে ও সন্তান জয়ের খবর ২০১৭ সালে প্রকাশ্যে আসার পর ২০১৮ সালে তাঁদের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তবে ব্যক্তিগত সম্পর্কের দূরত্ব থাকলেও একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে কেন্দ্র করে বিভিন্ন বিশেষ মুহূর্তে তাদের একসঙ্গে দেখা যায়, যা প্রায়ই ভক্তদের মাঝে দারুণ আলোচনার সৃষ্টি করে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency