প্রতিবেদক: বুলবুল আহমেদ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘দ্য সিটি ব্যাংক পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে ‘হেড অব ক্লুস্টার অডিট’ পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক নজরে চাকরির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
পদের নাম: হেড অব ক্লুস্টার অডিট
বিভাগ: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুল-টাইম, বেসরকারি চাকরি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ব্যাংকিং বা অডিট সেক্টরে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদন শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৪ অক্টোবর ২০২৬
আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্য সিটি ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পেজ বা নির্ধারিত জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |