প্রতিবেদক: বুলবুল আহমেদ
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জল্পনা চলছে অনেক থেকেই। এদিকে দুর্গাপুজার আনন্দের রেশ কাটতে না কাটতেই ফের গুঞ্জন শুরু—অভিনেত্রীর নাকি বিয়ের সানাই বাজতে চলেছে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, টালিপাড়ায় কানাঘুষো, নভেম্বরেই নাকি সাত পাকে বাঁধা পড়তে পারেন মিমি। যদিও পাত্র কে, কবে বিয়ে, কোথায় বিয়ের আসর—কোনও প্রশ্নেরই উত্তর এখনও মেলেনি।
এদিকে প্রতিবারের মতো এবারও পূজার নানা রঙিন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিমি।
নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে মজেছিলেন নায়িকা। গাঢ় গোলাপি বেনারসির সঙ্গে নীল ব্লাউজ, আটপৌরে কায়দায় সাবেক সাজে তাকে বেশ মানিয়েছিল। ঢাকের তালে তালে তার সেই ধুনুচি নাচ নজর কেড়েছে সবার। নবমীর রাতে বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডায় মেতে ওঠাকেও ভোলেননি।
স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মিমি, যেখানে তাকে বন্ধুদের সঙ্গে উদ্দাম নাচে মেতে উঠতে দেখা গেছে। সেই ভিডিওতে মিমির লেখা ক্যাপশনই যেন আলোচনার আসল কারণ।
নায়িকা লেখেন, ‘শুভ হোক সবটা’। আর এই কয়েকটি শব্দ ঘিরেই নতুন করে জল্পনা। শুধু পুজোর শুভেচ্ছা, নাকি জীবনের অন্য কোনও বিশেষ অধ্যায়ের ইঙ্গিত?
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নিজের মতো থাকতে পছন্দ করেন মিমি। তাই বিয়ের গুঞ্জন সত্যি কি না, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে অভিনেত্রীর নিজের ঘোষণার। নভেম্বরের কথা ঘিরে জল্পনা যতই বাড়ুক, বিয়ের খবর এখনও নিশ্চিত নয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |