প্রতিবেদক: বুলবুল আহমেদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে দাপট দেখিয়েছে বিসিবি একাদশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন কালাম সিদ্দিকী অলিন। আর ৮৬ রানের ইনিংস খেলেছেন জিসান আলম। এতে প্রথম দিন শেষে বড় সংগ্রহ পেয়েছে বিসিবি একাদশ।
বিসিবি একাদশের হয়ে ওপেনিংয়ে নামেন মাহফিজুল ইসলাম রবিন এবং জিসান আলম। রবিন ৮ বলে ৪ রান করে বিদায় নেন। তিনে নামা ইফতেখার হোসাইন ইফতি ৬২ বলে ১৮ রান করেন। তবে ব্যাট হাতে আলো ছড়ান জিসান ও কালাম। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ১০০ বলে ৮৬ রান করে বিদায় নেন জিসান।
তবে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন কালাম। শেষ পর্যন্ত ১৩৫ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এছাড়া অধিনায়ক জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩০ রান।
এছাড়া ব্যাট হাতে ৬৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এতে দিন শেষে ৯০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নেন জশুয়া বিশপ ও কেভিন হজ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |